1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

সব মহানগরে বিএনপির সমাবেশ আজ

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১.১১ এএম
  • ৩১৬ Time View

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের সব মহানগরে বিএনপির সমাবেশ আজ। 

দেশের ১২টি সাংগঠনিক মহানগরে শনিবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ সফল করার জন‌্য বিভিন্ন সময়ে বৈঠকও করছেন বিএনপির নেতারা। 

রমজানের আগে অনুষ্ঠিতব্য শেষ এ সমাবেশ থেকে বিএনপি তাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

নয়াপল্টনে আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে দেশের অন্য সাংগঠনিক মহানগরের সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। 

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আবদুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে বেগম সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন।

বরিশালে থাকবেন ব্যারিস্টার শাহজাহান ওমর, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মো. শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ময়মনসিংহে শামসুজ্জামান দুদু। 

বিএনপি ছাড়াও আজ রাজধানীতে সমমনা দলগুলো পৃথকভাবে সমাবেশ করবে। এসব দলের মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com