1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

ইনফান্তিনো আবারও ফিফা সভাপতি

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২.০৭ পিএম
  • ৩০০ Time View

দ্বিতীয় মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সাল পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি থাকবেন তিনি। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার ৭৩ তম কংগ্রেস থেকে এই ঘোষণা আসে। কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ৫২ বছর বয়সী ইনফান্তিনো।

সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের জায়গায় ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথমবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ইনফান্তিনো। দায়িত্ব পেয়ে ইনফান্তিনো নজর দেন ফুটবলের পরিধি আরও বিস্তৃত করার দিকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বকাপে অংশকারী দলের সংখ্যা বাড়াবেন। ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮ দলের অংশগ্রহণ বার্তা দিচ্ছে—নিজের কথা রেখেছেন তিনি। একই সঙ্গে চলতি বছর জুনে হতে যাওয়া নারী বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে চলেছে ৩২টি দল।

আরও একবার ফিফার সভাপতি হওয়ায় স্বভাবতই আনন্দিত ইনফান্তিনো। ফিফার কংগ্রসে সভাপতি হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

জবাবে নিজের বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রতি ভালোবাসা। যারা আমাকে ঘৃণা করেন, তাদেরও আমি ভালোবাসি। ফিফার সভাপতি হওয়া সম্মান ও গর্বের বিষয় এবং একই সঙ্গে এটি অনেক বড় দায়িত্ব। আপনারা সবসময়ের মতো আমার প্রতি আস্থা রাখতে পারেন।’

/আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com