1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭.৪২ পিএম
  • ২২২ Time View

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আজিজ আদালত থেকে ১৬ মার্চ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছিলেন। এ জন্য আজ আমরা তার জামিনের বিষয়টি আদালতে উত্থাপন করি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে তার স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ ফেব্রুয়ারি আসামি আজিজ ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি আজিজ আল কায়সার জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com