1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর Price Sensitive Information of Asia Insurance PLC বাংলাদেশে বিনিয়োগে জাপানি ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান আয়কর রিটার্ন না দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, বিচ্ছিন্ন হতে পারে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগও সময়সূচিতে পরিবর্তন, ২৮ অক্টোবর বসছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

১১তম বারের মতো ডিপিএলের স্পন্সর ওয়ালটন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২.২৫ পিএম
  • ২৪৩ Time View

এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি এ নিয়ে টানা ১১তম বারের মতো ঢাকা লিগের টাইটেল স্পন্সর হলো। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩’।

গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে সেখানেই থাকছে ওয়ালটন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ডিপিএলের টানা ১১টি আসর ও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১২টি আসরের স্পন্সর ওয়ালটন।

পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজিও ছিল দেশের সুপার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটির। এরইমধ্যে তারা প্রতিযোগিতার প্রথম, চতুর্থ ও নবম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নবম আসরে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের পাশাপাশি পঞ্চাশ ওভারের ফরম্যাটেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন।

ক্লাব ক্রিকেটের ১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু হয়েছে বুধবার (১৫ মার্চ) থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়াম ও বিকেএসপি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

লিগের শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর প্রত্যেকে নিজেদের ক্লাবে যোগ দেবেন। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা ও রোমাঞ্চ।

প্রথম রাউন্ডের ফিক্সচার-

১৫-৩-২০২৩
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ঢাকা লিওপার্ডস (শের-ই-বাংলা স্টেডিয়াম)
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব (বিকেএসপি-৩)

১৬-৩-২০২৩
আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড (শের-ই-বাংলা স্টেডিয়াম)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৩)
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com