রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর, ক্লিয়ারিং হাউজেও পরিবর্তন সারাদেশে দোকানপাটের নতুন সময়সূচি ঘোষণা সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন! ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং TAP-এর মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু মাধবপুরে ঘর তুলতে বাধা, থানায় অভিযোগ ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার সময়সীমা দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৬ দীর্ঘ বিরতির পর ইরানি তেল আমদানিতে ফিরল ভারত সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আনুষা বেলায়েত দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড পেলেন

এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩৯ Time View

ইউরোপের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই প্রেক্ষিতে দেশটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে শক্তিশালী এ ভূমিকম্প ঘটনা ঘটে, যার উৎপত্তিস্থল ছিল কারমাডেক দ্বীপ।

ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। সংস্থাটি বলছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো জায়গায় শূন্য দশমিক তিন মিটার থেকে ১ মিটার উঁচু সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বসের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS