1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

একাধিক পদে লোকবল নেবে ডেসকো

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৯.০৬ এএম
  • ২৬৪ Time View

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও পদের সংখ্যা: ৫।

আবেদন করার যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও পদের সংখ্যা: ৩।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও পদের সংখ্যা: ৭।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও পদের সংখ্যা: ৩।

আবেদন করার যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ও পদের সংখ্যা: ১।

আবেদন করার যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট। পদের সংখ্যা: ১১।

আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার। পদের সংখ্যা: ৩৫। আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বেতন গ্রেড: ১২

পদের নাম: রিসেপশনিস্ট। পদের সংখ্যা: ৮। আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বেতন গ্রেড: ১৩

অন্যান্য সুবিধা : মূল বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠীবিমা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।

বয়সসীমা : ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ ও পদসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে। আবেদনপ্রক্রিয়া ও আবেদন ফি জমা দেয়ার বিস্তারিত তথ্য জানা যাবে এ লিংকে

আবেদন ফি : ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ১ হাজার টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ৩ এপ্রিল ২০২৩, রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com