1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ সম্পন্ন 

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬.৫০ পিএম
  • ২৫১ Time View

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার(১৪ মার্চ) দুপুরে সোনারপাড়া ইন্ট্রাকো তে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল হক আরমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. বদরুল আলম। তিনি বলেন,”প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই মুখ্য বিষয়। জয় পরাজয় রয়েছে। আজকে যারা বিজয়ী হয়েছেন তারা পুরষ্কার নিচ্ছে। অন্য যারা বিজয়ী হয়নাই তারা আগামীতে আরও ভালো করবে সে প্রত্যাশা। সোনারপাড়া মাদ্রাসায় দ্বীনি শিক্ষার মান বৃদ্ধি করতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন,” আমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এ মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধি করতে যা যা প্রয়োজন সব সহযোগিতা করে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আজকে বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করায় মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হক, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল,আয়েশা সিদ্দিকা(রা:) বালিকা দাখিল মাদ্রাসার সুপার নুরুল আবছার,কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রূপন দেওয়ানজী,শিক্ষক মাওলানা বেলাল,জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com