1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

৫৭ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২৬৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ১৬ হাজার ৩০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডিকম অনলাইন লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আল-হাজ্ব টেক্সটাইল ৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- বিডি ফিন্যান্স ২ কোটি ৪২ লাখ, বিকন ফার্মা ২ কোটি ৬৭ লাখ, বেক্সিমকো ২ কোটি ৯৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ৮১ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ৪৬ লাখ, ফরচুন সুজ ২ কোটি ৩৫ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৫৩ লাখ, রূপালী লাইফ ২ কোটি ৩৫ লাখ ও তসরিফা ইন্ডাস্ট্রিজ ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com