1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ডুবল আরও এক ব্যাংক

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১.৪১ এএম
  • ২২৯ Time View

সিলিকন ভ্যালির পর এবার দেউলিয়ার খাতায় নাম লিখিয়েছে আরও এক মার্কিন ব্যাংক। নিউইয়র্কভিত্তিক এ ব্যাংকটির নাম ‘সিগনেচার ব্যাংক’। রোববার (১২ মার্চ) ‍যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে; যা সামগ্রিকভাবে ব্যহত করতে পারে দেশটির অর্থনীতিকে।

মার্কিন কর্তৃপক্ষ সিলিকন ভ্যালি ব্যাংক থেকে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ উদ্ধার করতে এবং গ্রাহকদের চাহিদা মেটাতে অন্যান্য প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক যৌথ বিবৃতিতে, মার্কিন ট্রেজারিসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো বলেছে, সিলিকিন ভ্যালি ব্যাংকের আমানতকারীরা সোমবার (১৩ মার্চ) থেকে ব্যাংকটিতে জমা রাখা অর্থ তুলে নিতে পারবেন। 

একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিগনেচার ব্যাংকের বেলায়ও। ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) এবং মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাংকটি রোববার বন্ধ করে দেয়া হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ার মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় ব্যাংকটিকে বন্ধ করে দেয়া হয়। এ ব্যাংকটির গ্রাহকদের ক্ষেত্রেও এসভিবির মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। 

এদিকে, পরপর দুটি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন আবারও হয়তো ২০০৭-২০০৮ সালের মতো ব্যাংকিং সেক্টরে একটি আঘাত আসতে যাচ্ছে। তবে দেশটির আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থাগুলো এখনো সেরকমটা ভাবছে না। তারা বলছে, এখনো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। 

অনেক বিশ্লেষকই মনে করছেন, এসভিবির দেউলিয়া হওয়ার ঘটনা কোনো ডমিনো ইফেক্ট তৈরি করবে না, যার ফলে অন্যান্য ব্যাংকও প্রভাবিত হতে পারে। এ বিষয়ে বাজার বিশ্লেষক এড মোয়া বলছেন, ‘এ ব্যাংকের দেউলিয়া হওয়ার প্রভাব বড় আকারে পড়ার সম্ভাবনা কম। তবে যেসব ছোট ছোট ব্যাংক প্রযুক্তি এবং ক্রিপ্টোর মতো শিল্পের সঙ্গে কাজ করছে, তারা একটি খারাপ সময় পার করতে পারে।’ এড মোয়ার সেই আশঙ্কা সত্যি করে দিয়েই যেন মাত্র দুদিনের মাথায় দেউলিয়া হয়ে গেল সিগনেচার ব্যাংক। 

এদিকে, আগাম সতর্কতার অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে যে, তার ব্যাংকগুলোকে অতিরিক্ত তহবিল সরবরাহ করবে। সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমাদের ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা জোরদার করে মার্কিন অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি।’

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, সরকার এসভিবির দেউলিয়া হওয়ার বিষয়টি যাতে ‘আর্থিক সংক্রামক’ হিসেবে না দেখা দেয় তা এড়াতে চায়। তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার নিশ্চিত করতে চায় যে, একটি ব্যাংকের সমস্যা যেন অন্য ব্যাংকগুলোতে সৃষ্টি না করে তা নিশ্চিত করতে কাজ করছি আমরা।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com