সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১২ মার্চ) জেনেক্স ইনফোসিসের ৪০ লাখ ৩৪ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকা।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার।
আর ২১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।