1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

দর বাড়ার শীর্ষে ইউনিলিভার

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ২৪৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আজ শেয়ারটির দর ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০.১৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৪৫২ বারে ৩১ হাজার  ৮৭৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪২ টাকা ৭০ পয়সা বা ৪.৪৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ১০ পয়সা বা ২.৬৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৭০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- আল-হাজ্ব টেক্সটাইল, ফাইন ফুডস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আইটিসি, রংপুর ফাউন্ডারি ও ইসলামী ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com