1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

রাবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১২.৪৯ পিএম
  • ৩২০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। হামলাকারী স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যদের বিচারসহ বিভিন্ন দাবি তাদের।

শিক্ষার্থীরা রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন। সাড়ে ১০টায় তারা তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা পৌনে ১১টার পর প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে যান।

বিক্ষোভে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খান জানান, স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নীরব ছিল। এ কারণে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর এভাবে হামলা করার সাহস দেখিয়েছে।

বিক্ষোভে বিভিন্ন দাবি তুলে ধরেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো: শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় লোকজন ও হামলার সময় নীরব থাকা পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা।

এর আগে, শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরে ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে রাত ২টার দিকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন। এ সময় বাসে বসাকে কেন্দ্র করে চালকের সহকারীদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে আবার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার (ব্যবসায়ী) এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। পরে স্থানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া করলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় কমপক্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার পর বিজিবি মোতায়েন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শনিবার (১১ মার্চ) রাতে সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে রোববার (১২ মার্চ) ও সোমবারের (১৩ মার্চ) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com