1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

আইএসপিএবি‘র জন্য ব্যাংকিং ও সহজ অর্থায়ন সুবিধা চালু করলো ব্র্যাক ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩০ পিএম
  • ৬৮১ Time View

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সহায়তায় এ খাতের উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং ও সহজ অর্থায়ন সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক ও  ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ বিষয়ক  একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী আইএসপিএবি এর সদস্য প্রতিষ্ঠানসমূহ ব্র্যাক ব্যাংক এর ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ এবং অর্থ ব্যবস্থাপনায় সহযোগিতা পাবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি)  ব্র্যাক ব্যাংকের  প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইএসপিএবি এর প্রেসিডেন্ট মো. এমদাদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তি সম্পর্কে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমরা আশা করি, এই সহজ অর্থায়ন সুবিধার সাহায্যে আইএসপি কোম্পানিগুলো ব্যবসার পরিধি ও ব্যাপ্তি প্রসার করতে এবং দেশের আনাচে কানাচে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারবে। বর্তমানের ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে মিশে আছে। ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সবক্ষেত্রেই প্রয়োজন ইন্টারনেট। অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় উন্নয়নে ইন্টারনেট সহায়ক ভূমিকা পালন করে। আইএসপিএবি এর সাথে চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ দেশব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে ও এ খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।“

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com