1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১১.১৯ এএম
  • ২৭৪ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ মার্চ) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভর্তি পরীক্ষার আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ-দৌলাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা ১৬ মে থেকে ২৫ মে এর মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর অফিশিয়ালি জানানো হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com