1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

৫ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজহার গ্রহণ করেন। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেন।

এর আগে, সোমবার (৬ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে এ মামলা করেন। এতে ৫০০-৬০০ জন ছাত্র ও ছাত্র নামধারী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।

নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (৫ মার্চ) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন।

এদিকে, সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এ ছাড়া শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবেবরাত উপলক্ষে ৮ মার্চও কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com