সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৩৭ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৭ই মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ০ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে।
শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিব ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৪ পয়েন্টে।
এই সময়ের মধ্যে মোট ২৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৩টির, কমেছে ৭৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ার দর।