1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

আব্বাস: মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯.৩০ পিএম
  • ২১৯ Time View

বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তাদের ঠ্যাং ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (৬ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি কখনো বলেনি সংলাপ চায়, বিএনপি চায় সরকারের বিদায়। এই দানবীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এই সরকারের পাতানো নির্বাচনে যারা যাবেন তাদের ঠ্যাং আস্ত থাকবে না।’

তিনি বলেন, ‘অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন সুতরাং আপনারা এখন চলে যান। বিদায় হন, এদেশের জনগণকে বাঁচান।’

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে আব্বাস বলেন, ‘আপনারা রাজনৈতিক আচরণ শিখুন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন; কিন্তু কখনোই আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেননি।’

‘আমাদের যুদ্ধ এখন আওয়ামী লীগের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ এখন পুলিশের সাথে,’ বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com