1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

ফখরুল: অর্থনৈতিক খাত ধ্বংসের দিকে চলে যাচ্ছে

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৪৪ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতারা এত বেশি দুর্নীতি করেছে যে তারা আগে স্যান্ডেল পরত, এখন রোলস রয়েলস চালায়।

সোমবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ নেতারা) এত বেশি চুরি করেছে যে তাদের চেহারা বদলে গেছে। তারা আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। তাদের চেহারা এমন হচ্ছে যে দেখে মনে হয় না দেশে কোনো সমস্যা আছে। তারা আগে স্যান্ডেল পরত, এখন রোলস রয়েলস চালায়।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছে। তারা এত বেশি দুর্নীতি করেছে যে অর্থনৈতিক খাত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ব্যাংক খাত লোপাট করেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। রিজার্ভ কমে এসেছে। স্বাস্থ্যখাত ধ্বংস করেছে। শিক্ষাখাতে নৈরাজ্য তৈরি করেছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ার কারণটা সম্পর্কে অনেকেই রুশ-ইউক্রেন যুদ্ধের কথা বলেন। আসলে তা নয়। তারা এত বেশি চুরি করেছে যে এখন দাম নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। সরকার দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বিদেশে ডলার পাচার করেছে। এ জন্য ডলারের দাম বেড়েছে। বড় বড় প্রজেক্ট করছে। এর পেছনে বড় কারণ হলো লুট।

আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ১৯৭৫ সালে আওয়ামী লীগ মাত্র ১১ মিনিটের মধ্যে গণতস্ত্র ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তখন থেকে জাতীয়তাবাদ বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জিয়াউর রহমানকে হত্যা ছিল একই ষড়যন্ত্রের ফসল।’

বিএনপির মহাসচিব বলেন, কিছুদিন আগেও আওয়ামী লীগ নেতারা বলতেন বিএনপির কোমর ভেঙে গেছে। এখন তারা দুঃস্বপ্ন দেখছে–এই বুঝি বিএনপি ক্ষমতায় চলে এলো। এ জন্য তারা এমন এমন কর্মসূচি দিচ্ছে, যা তাদের পক্ষে যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com