সমাপ্ত অর্থবছরের (৩০ জুন,২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।