1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

৯৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ১৭০ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ ২১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ডমিনেজ ‍স্টিল ৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- ব্যাংক এশিয়া ১ কোটি ৯৯ লাখ, বিকন ফার্মা ২ কোটি ২৮ লাখ, বেক্সিমকো ২ কোটি ৭৯ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৩১ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ২২ লাখ, আরডি ফুড ১ কোটি ২৪ লাখ ও স্কয়ার ফার্মা ৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com