1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে বিজিআইসি

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪.৫১ পিএম
  • ২১৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর  ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৩৭ বারে ১ লাখ ৬৮ হাজার  ৯০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লিগ্যাসি ফুটওয়্যার, জেএমআই হসপিটাল, সমতা লেদার কমপ্লেক্স, নাভানা ফার্মা, ন্যাশনাল ফিড মিল, ইয়াকিন পলিমার ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com