রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল সোমবার (৬ মার্চ) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দু’টি- প্রিমিয়ার সিমেন্ট এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, এর আগে কোম্পানি দু’টি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ রোববার কোম্পানি দু’টির স্পট মার্কেট লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার (৭ মার্চ) কোম্পানিগুলোর লেনদেন যথা নিয়মে চলবে।