1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১১.৪৬ এএম
  • ২১৫ Time View

বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি-০২ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৫১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৭ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- সী পার্ল রিসোর্ট, শাইনপুকুর সিরামিক, জেমিনী সী ফুড, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com