1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

কবে বিয়ে করবেন জানালেন হৃতিক

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮.০৮ পিএম
  • ২৬০ Time View

বলিউডে বিয়ের আমেজ যেন থামছেই না। একে একে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারার মতো বলিউড তারকারা। এবার এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন!

জানা গেছে, নায়কের চেয়ে ১২ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে আগামী নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক। যদিও বলিউডে এই বয়সের পার্থক্য নিয়ে চুটিয়ে সংসার করছেন শাহিদ-মিরা, সাইফ-কারিনারা।

সূত্রের খবর বলছে, হৃতিক ২০২৩ সালের নভেম্বরে সাবার সাথে গাঁটছড়া বাঁধবেন। তবে এই বিষয়ে কেউ প্রতিক্রিয়া জানাননি। 

সম্প্রতি একটি ভেরিফায়েড টুইটারে ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। পরবর্তীতে বিষয়টি আরও জোরাল হয়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার একসঙ্গে জনসম্মুখে আসায়। এরপর তো কখনও রোশন পরিবারের সঙ্গে, কখনও আবার হৃতিকের দুই ছেলেকে নিয়ে ঘুরছেন সাবা। 

এ ছাড়াও গেল বছরের নভেম্বরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল হৃতিকের সঙ্গে সাবার চুম্বনের দৃশ্য। এরপর জানা যায়, ১০০ কোটি টাকা দামের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই ফ্ল্যাটেই প্রেমিকা সাবাকে নিয়ে সংসার বাঁধতে চলেছেন তিনি। 

প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বলিউড অভিনেতার বিচ্ছেদ হয় ২০১৩ সালে। এরপর  বেশ কয়েক বছর ধরে সাবার সঙ্গে হৃতিক ডেটিং করছেন। এমনকি অভিনেতার বাড়িতে পারিবারিক অনুষ্ঠান দেখা গেছে সাবাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com