1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

আইএমএফের ঋণ পেতে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে পাকিস্তান

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৬.১০ পিএম
  • ২৪১ Time View

ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেয়ার চেষ্টায় পাকিস্তান। এজন্য আইএমএফ এর যে কোনো শর্ত মেনে নিতে রাজি শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম।

রম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। অবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিও করতে পারছে না দেশটি। উল্টো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিত্যপণ্যের পাশাপাশি একের পর এক বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে সরকার।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২ মার্চ) নতুন করে বিদ্যুতের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করেছে শাহবাজ সরকার। প্রতি ইউনিট বিদ্যুতে ৩ দশমিক ২৩ রুপি চার্জ দিতে হবে গ্রাহকদের। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, পতনের মুখে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ পাওয়ার জন্যই বিদ্যুতের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

এদিকে চলমান সংকটের মধ্যেই পাকিস্তানে রুপির বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার পাকিস্তানি মুদ্রা রুপির ব্যাপক দরপতন হয়েছে। একদিনেই ৭ শতাংশ দরপতন হয়।

এদিন এক ডলারের বিপরীতে মিলেছে ২৮৫ রুপি। রেকর্ড পতনের জন্য আইএফএফের ঋণ পেতে বিলম্বের কারণে মুদ্রাবাজারে যে অনিশ্চয়তা দেখা গেছে তাকেই দায়ী করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। আর তাই গত কয়েকমাস থেকে আইএমএফের দ্বারস্থ হয়েছে দেশটি।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com