রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ ‎ সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিডি অটোকারস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সি পার্ল বিচ রিসোর্ট পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ক্যাবলস

২৪ ঘন্টায় ৬৩ জেলা করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২১৫ Time View

দেশের ৬৩ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। নতুন শনাক্ত হওয়া চারজন ঢাকা মহানগরের।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর ছাড়া দেশের ৬৩ জেলায় নমুনা পরীক্ষা করা হলেও নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। এছাড়াও সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে রোগীসহ সুস্থ হয়েছেন ৪০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ তিন হাজার ৭৯৮ জন।

একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৫৪১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৫৩৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ২৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS