1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

হজ হেল্প লাইন চালু ১২ মার্চ

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ২৭৭ Time View

আগামী ১২ মার্চ হজ হেল্প লাইন চালু করবে সরকার। ১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজ সংশ্লিষ্ট পরামর্শ। এ তথ্য জানিয়ে বৃহস্পতিবার (২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, আগামী ১২ মার্চ হজ ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন হিসেবে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোড (হজ হেল্প লাইন) ‘১৬১৩৬’ উদ্বোধন করা হবে। এটি হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের একটি বড় মাইলফলক।

বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্প লাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম জাগো নিউজকে বলেন, হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্যই আমরা হেল্প লাইনের মাধ্যমে দেবো। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয় সে বিষয়ে যদি আরও কোনো সহযোগিতা লাগে। কেউ হয়তো নাম ভুল করেছে, কীভাবে তা সংশোধন করবে। হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়। সেসব বিষয়ে পরামর্শ মানুষ হেল্প লাইনে ফোন করে পারে।

আরও পড়ুন: হজ প্যাকেজ ঘোষণা, এবার জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হজযাত্রী নিবন্ধন। দু-দফা বাড়ানোর পর নিব্ন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com