1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় প্রান হারালো ২ যুবক

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রান হারালো দুই যুবক। নিহত দুই যুবকের নাম- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। আহত হয়েছেন সোহেল নামের আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রুবেল বলেন, আজ সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। আর দুজন সিএনজি চালকের সঙ্গে ভাড়া ঠিক করছিলেন। এসময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে সিএনজি সহ তাদের ধাক্কা দেয়। সিএনজি চালকসহ তিনজন আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সিএনজিচালক হাসান ও আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনায় পর ওই পিকআপ চালক এবং হেলপারকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতদের নাম জানা। তবে তাদের দুইজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com