1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

সিরাজগঞ্জে ইন্টারচেঞ্জ: পাল্টে দেবে উত্তরবঙ্গের যাতায়াতব্যবস্থা

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২.১৬ পিএম
  • ৩০৫ Time View

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এর মাধ্যমে এক কিলোমিটার আগে থেকেই সহজে রাস্তা পরিবর্তন করতে পারবে এ পথে চলাচলকারী বিভিন্ন জেলার যানবাহনগুলো। এতে এ মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে কমবে সড়ক দুর্ঘটনাও।

দুই লেনের এ মহাসড়ক উন্নীত হচ্ছে চার লেনে। এ দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৭ জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপে এ পথে চলাচলকারী যাত্রীদের নিত্যসঙ্গী যানজট।

দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ উত্তরবঙ্গ মহাসড়ক চার লেনে উন্নীতের পাশাপাশি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণ করছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার এক কিলোমিটার দূর থেকেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো।

দৃষ্টিনন্দন এ ইন্টারচেঞ্জে থাকছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। এছাড়া পথচারীদের পারাপারের জন্য থাকছে ফুটওভার ও ওয়াকওয়ে; বাসযাত্রীদের জন্য হোটেল ও রেস্টুরেন্ট, সেই সঙ্গে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার।

চালক ও যাত্রীরা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে। আন্তর্জাতিক মানের এ ইন্টারচেঞ্জে ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। এতে খুশি থ্রি হুইলার চালকরাও।

প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান জানান, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মাধ্যমে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নও। সেই সঙ্গে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে আসবে গতি।

ইন্টারচেঞ্জে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৪৩ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com