1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ব্লক মার্কেটেও বেশি লেনদেন এডিএন টেলিকমের

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ২৪৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭২ লাখ ৫৭ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এডিএন টেলিকম লিমিটেডের। কোম্পানিটি ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা ইন্স্যুরেন্স ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- আনোয়ার গ্যালভানাইজিং ২ কোটি ৪ লাখ, বারাকা পাওয়ার ১ কোটি ৯৬ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৮১ লাখ, সী পার্ল বীচ ৩ কোটি ১১ লাখ, সোনালী পেপার ২ কোটি ৩৮ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com