1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

মাধবপুরে মিথ্যা জিডি করে ফেঁসে গেলেন শিক্ষক

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫.৩৬ পিএম
  • ২১৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিপক্ষের নামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করার অপরাধে এক শিক্ষকে কারাদণ্ড দিয়েছেন গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আদালতের বিচারক ঝুমু সরকার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান। দণ্ডিত এহসানুল হক (৪৫) মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন, আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে এহসানুল হক তার প্রতিপক্ষ কয়েকজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরে পুলিশ সেটি প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠায়।

এরপর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ঝুমু সরকার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে মাধবপুর থানা পুলিশকে আদেশ দেন। পরে অভিযোগটি মিথ্যা উল্লেখ করে মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক দেবাশীষ তালুকদার আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকাল শিক্ষক এহসানুল হককে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সাজার আদেশপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করা হবে, এসআই দেবাশীষ তালুকদার বলেন, এহসানুল হক যে ব্যক্তির নামে অভিযোগ তুলে জিডি করেছিলেন, অভিযোগে উল্লেখ করা সময়ে ওই ব্যক্তি এলাকায় ছিলেন না বলে তদন্তে প্রতীয়মান হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com