পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড লিমিটেড (৩১ ডিসেম্বর,২০২২) সমাপ্ত সময়ে বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ০ দশমিক ৫০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২১ মার্চ নির্ধারণ করেছে।