1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় চোরচক্রের ৯ সদস্য আটক

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১৯ পিএম
  • ৩৬১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোরচক্রের তিন মূল হোতাসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৫টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম।

এ সময় কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ উপজেলার বেহুতা গ্রামের মো. আনজু আলীর ছেলে মো. সাইদুর ওরফে সহিদুল ইসলাম (৩০) (বর্তমানে কুমিল্লা  মহানগরীর শাকতলা এলাকার বাসিন্দা), কুমিল্লার সদর দক্ষিণের শাকতলা দক্ষিণ পাড়া এলাকার ভাড়াটিয়া মো. রুবেল (২৮), কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামের আ. রউফের ছেলে মো. শরীফ (৩২), লালমাই থানার বেলঘর ইউনিয়নের সোন্ডা গ্রামের মো. সাইদুল হকের ছেলে শাহ ইমরান ওরফে শাহীন (৩৪), চান্দিনার মহিচাইল এলাকার ছারু মিয়ার ছেলে মো. রুবেল (২৫), চান্দিনার মহিচাইলের  সাকোচ গ্রামের আবু তাহেরের ছেলে ছাদেক হোসেন (৩৭), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কুটিয়া লক্ষীপুরের এবাদ উল্লাহর ছেলে মো. মানিক হোসেন (২৭), কুমিল্লার চান্দিনার ইলিয়টগন্জের মৃত আরব আলীর ছেলে মো. লিটন (৩২) ও মুরাদনগর উপজেলার দারেরা লক্ষীপুর গ্রামের (বর্তমানে নগরীর শাকতলা একার ভাড়াটিয়া) মৃত. গাছ বেপারী কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ১০ ফেব্রুয়ারি সদর দক্ষিণের কোটবাড়ির চাঙ্গিণী এলাকার ফজলুর রহমান নামাজে গেলে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে ওই মামলার সূত্র ধরে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com