1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

টানা ৫ কার্যদিবসের পর পুঁজিবাজারে স্বস্তি

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.০৬ পিএম
  • ২০৩ Time View

টানা পাঁচ কার্যদিবস পতনের পর আবারও একটু স্বস্তি ফিরেছে দেশের পুঁজিবাজারে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে টানা ৫ দিন পতনের পর আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্যসূচক বেড়েছে। একইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকের অবস্থান ছিলো ৬২৪৬ দশমিক ২০ পয়েন্টে। পরের কার্যদিবস ১৯ ফেব্রুয়ারি আগের কার্যদিবসের তুলনায় ১৮ দশমিক ২৭ পয়েন্ট পতনের পর সেদিন লেনদেন শেষে সূচকের অবস্থান দাঁড়ায় ৬২২৭ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়াও ২০ ফেব্রুয়ারী আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ১ পয়েন্ট কমে ৬২১৮ দশমিক ৮৩ পয়েন্টে, ২২ ফেব্রুয়ারি আগের কার্যদিবসের তুলনায় ০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬২১৮ দশমিক ৩০ পয়েন্টে, ২৩ ফেব্রুয়ারি আগের কার্যদিবসের তুলনায় তুলনায় ১৩ দশমিক ১১ পয়েন্ট কমে ৬২০৫ দশমিক ১১ পয়েন্টে এবং রোববার (২৬ ফেব্রুয়ারি) ২৩ দশমিক ০২ পয়েন্ট কমে আগের কার্যদিবসের তুলনায় পয়েন্ট কমে লেনদেন শেষে সূচকের অবস্থান ছিলো ৬১৮২ দশমিক ০৯ পয়েন্টে।

টানা পাঁচ কার্যদিবসে মোট ৬৪ দশমিক ১১ পয়েন্ট পতনের পর আজ ১৭ দশমিক ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ‘ডিএসইএক্স’ অবস্থান করছে ৬১৯৯ দশমিক ২০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে অপর দুই সূচক ‘ডিএস-৩০’ ৫  পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচক দু’টি যথাক্রমে ১৩৫৬ ও ২২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com