1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

হয় জাতীয়করণ না হয় আমরণ অনশন

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। সমগ্র দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী প্রতিনিধিবৃন্দ এ আন্দোলনে অংশগ্রহণ করেছে।

জোটের আহবায়ক অধ্যক্ষ মাইন উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পদ ও সম্পত্তি এবং আয় সরকারি কোষাগারে জমা নিলেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব।

সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় সরকারি কোষাগারে জমাকরণ পূর্বক নীতিমালার পরিবর্তন করলে অনায়াসেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা সম্ভব।

সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে খসড়া সিদ্ধান্ত নিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বেতন সর্বোচ্চ ৭০০/- (সাতশত) টাকা নেয়া যাবে। এ নীতি মানতে মহাজোট নেতৃবৃন্দ নারাজ। তারা মনে করেন সর্বোচ্চ ৫০-১০০ টাকা বেতন নির্ধারণের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব।

সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বছরে বেতন-ভাতা খাতে ব্যয় করে প্রায় ১৪-১৬ হাজার কোটি টাকা। ইতোমধ্যে মহাজোট সরকারকে সংশোধিত নীতিমালার আলোকে হিসাব-নিকাশ এর মাধ্যমে দেখিয়ে দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিলে প্রতি বছরে আয় হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করলে বেতন খাতে বছরে খরচ হবে প্রায় ২৪ হাজার কোটি টাকা। অতিরিক্ত আয় ২ হাজার কোটি টাকা সরকার ইচ্ছে করলে অন্যক্ষেত্রে রাজস্বখাতে ব্যয় করতে পারে।

সরকারের হিসাব নিরীক্ষা কমিটি যদি মনে করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে আরো অর্থের প্রয়োজন, এক্ষেত্রে মহাজোটের আরো প্রস্তাব হলো শিক্ষার্থী ভর্তি সময় সেশন ফি এর কিছু অংশ, রেজিস্ট্রেশন ও পাবলিক পরীক্ষার সময় ফরম পূরণের ফি এর কিছু অংশ সরকারি কোষাগারে জমা নিলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সরকারের পক্ষে সহজেই সম্ভব। মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সরকার জাতীয়করণের দাবি মানতে দেরি করলে মহাজোটের পক্ষ থেকে দ্রুত আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা অত্যাবশ্যক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজী, ইমরান হোসেন ও আবুল বাশার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মোঃ শাহ আলম, মোঃ আমান উল্লাহ, মোঃ মনি মনিরুল, আফজালুর রশিদ, জহিরুল ইসলাম, মতিউর রহমান দুলাল, মোঃ ফরিদ উদ্দিন, অরুপ সাহা, বেনী মাধব দেব নাথ, রতন কুমার দেব নাথ, মামুনুর রশিদ, এনামুল ইসলাম মাসুদ, মোস্তাফিজুর রহমান, জিএম শাওন, কামরুজ্জামান চৌধুরী, আবু তালেব সোহাগ, জসিম উদ্দিন শেখ, ফয়েজ আহমেদ, উপাধ্যক্ষ আব্দুর রহমান, মোঃ রাসেল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com