1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ফের অসম্পূর্ণ টপটেন গেইনার তালিকা

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩১ পিএম
  • ২৩৫ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অর্ধশত কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে দর অপরিবর্তিত রয়েছে বহু কোম্পানির। ফলে এদিন ডিএসইর টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।

এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আলহাজ টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০৯টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ১১ শতাংশ। আর ০ দশমিক ৩৭ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিটি হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ০ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com