1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

বুয়েটে ভর্তির আবেদন শুরু ১ মার্চ

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩২ পিএম
  • ২৪১ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

এবারও পরীক্ষা হবে ২ ধাপে। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ মে ২ শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১২ মার্চ বিকেল ৩টা পর্যন্ত। মোবাইল ফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ মার্চ বিকেল ৩টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ-
ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস অনুসারে প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে আগামী ২০ মে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।

২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। পরে ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মূল ভর্তি পরীক্ষার মধ্যে থাকবে– সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি এর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অংকন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা। এরপর আগামী ২৬ জুন নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের পদ্ধতি-
আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আবেদন ফি-
‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের জন্য প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা বাবদ ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে) জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আসন সংখ্যা-
২০২২-২৩ শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com