1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ব্লেড দিয়ে খুঁচিয়ে মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতন

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ২৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় পড়া না পারায় হেফজপড়ুয়া শিশুকে মারধরের পর ব্লেড দিয়ে কেটে পিঠে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

নির্যাতনের শিকার শিক্ষার্থী আনোয়ারা উপজেলার ইমাম আজম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমির শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের নাম আবু হানিফ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, পড়া না পারায় প্রথমে বেত দিয়ে ওই শিশু শিক্ষার্থীকে পেটানো হয়। পরে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের পর ১৯ দিন আটকে রাখা হয় ওই শিশুকে। শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। ১৯ দিন পর জানাজানি হলে শুক্রবার আনোয়ারার গুয়াপঞ্চকে অবস্থিত ইমাম আজম (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন একাডেমির অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আবু হানিফকে আটক করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, নির্যাতনের শিকার শিক্ষার্থীর করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com