1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

গ্রিন কারখানা স্থাপনে ইন্দোনেশিয়াকে টপকে অনন্য উচ্চতায় বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৩২ পিএম
  • ২৪৩ Time View

ইন্দোনেশিয়াকে টপকে পরিবেশবান্ধব কারখানা স্থাপনে এখন এক অনন্য উচ্চতায় বাংলাদেশ। বিশ্বের সর্বোচ্চ ভালো মানের সবুজ কারখানা হিসেবে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল লিমিটেড ইউনিট ফোর নামক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডি কাউন্সিল।

একে একে পরিবেশবান্ধব কারখানা স্থাপনে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার এই অর্জনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল লিমিটেড ইউনিট ফোর। গত ২১ ফেব্রুয়ারি এই কারখানাকেই বিশ্বের সর্বোচ্চ ভালো মানের সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল। লিড সনদে ১১০ পয়েন্টের মধ্যে প্রতিষ্ঠানটির অর্জন ১০৪ পয়েন্ট।

২০১৮ সালের ২৮ মে ১০১ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে সবচেয়ে ভালো মানের কারখানার মালিক হয়েছিল ইন্দোনেশিয়া। অবশ্য এর আগে বেশ কয়েক বছর এই তকমা ছিল বাংলাদেশরই।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘গ্রিন কারখানাগুলোর সব অর্জন ও সাসটেইনেবল কারখানার অর্জনগুলো আমাদের পণ্যের দর কষাকষিতে অনেক সাহায্য করবে। সেই সঙ্গে আমরা আরও এগিয়ে যাব।’

২০১২ সালের ৩০ মে বাংলাদেশে নতুন এই অধ্যায়ের শুরু হয়। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে প্রথম প্লাটিনাম সনদ পায় পাবনার ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড। এরপর সময় যত গড়িয়েছে, নিরাপদ কারখানা স্থাপনে বাংলাদেশের অর্জন বেড়েছে। বর্তমানে শীর্ষ ১৩টির ১১টিসহ বিশ্বসেরা ১০০টি কারখানার মধ্যে ৫২টিরই মালিক বাংলাদেশ। অথচ সর্বোচ্চ পোশাক রফতানিকারক ও দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে রয়েছে মাত্র ১০টি। তালিকায় ৯টি কারখানা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এ ছাড়া শ্রীলঙ্কা আর ভারতে রয়েছে ৬টি করে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেছেন, ‘এখন পর্যন্ত এ পুরো খাতটিতে প্রচুর জ্বালানি ব্যবহার করা হয়। যা যতটা সম্ভব কমাতে হবে। তা যদি করা হয়, সেক্ষেত্রে উৎপাদন খরচও কমে আসবে। পাশাপাশি বিশ্ববাজারেও একটি সিগন্যাল দেয়া যাবে যে আমাদের কার্বন ফুটপ্রিন্ট অনেক কমে গেছে। সেক্ষেত্রে বায়াররা আরও উৎসাহিত হবেন।’

উল্লেখ্য, বর্তমানে ৬৫টি প্লাটিনাম, ১১০টি গোল্ড, ১০টি সিলভার ও সার্টিফায়েট ৪টিসহ বাংলাদেশের ১৮৯টি কারখানার লিড সনদ রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com