বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর কুমিল্লায় যাত্রীবাহি বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ২ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে ২,২০০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১ জন গ্রেফতার গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিনা টান করে বলবেন, বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী যাত্রাবাড়ীতে চার লক্ষ টাকার ১২৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মামুন অ্যাগ্রোর শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৭ Time View

এসএমই খাতের কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড পুঁজিবাজারে আসছে। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি রোববার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পিানিটি গত ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পরযন্ত আবেদন গ্রহণ করে।

গত ২৮ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কারখানা ভবন ও অন্যান্য নির্মাণ, চলতি মূলধনের চাহিদা পূরণ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা।  পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি  যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টর (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট) এর তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব, তারা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS