1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০৩ পিএম
  • ২৮০ Time View

ফাইবার অপটিকস ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে উত্তরাঞ্চলের ৪টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রামীণফোন জানিয়েছে, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল সাত কোটি ৯৩ লাখ ৭০ হাজার প্রায়। দেশে ওই মাসে মোট গ্রাহকের সংখ্যা ১৮ কোটি আট হাজারের মতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com