1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

এক লাফে মেডিকেলে ভর্তির ফি বাড়ল সাড়ে ৩ লাখ টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৪৫ পিএম
  • ২৪১ Time View

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের আগামী শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়িয়েছে সরকার।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়ানোর বিষয়ে বৈঠক হয়। এতে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা করা হয়েছে। যা ২০১৮ সালের ১৫ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনে ১৬ লাখ ২০ হাজার টাকা ছিল।

মেডিকেলের ভর্তি ফি বাড়লেও ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা অপরিবর্তিত রয়েছে। আর মাসিক টিউশন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি পুনর্নির্ধারণ করা হলো।

‌‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২’ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের টিউশন ফি অনুমোদিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com