নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী গুলশান-২ এর ১২তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সাত তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে হতাহতের কোনও খবর জানা যায়নি।
বিস্তারিত আসছে…