1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৬ পিএম
  • ২১৬ Time View

আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আছে জানিয়ে তিনি বলেন, মাদক বিক্রেতা, মাদক শিবির ও মাদক পাচারের সাথে যুক্তদের স্থায়ী তালিকা প্রণয়ন করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের বাইরে বসে অনেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকার ও জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এইসব সাইবার অপরাধ দমন করা কঠিন হয়ে পড়েছে। এসব কারণে সরকার উদ্বিগ্ন। তবে এটি প্রতিরোধে ফেসবুক, ইউটিউবসহ সংশ্লিষ্টদের স্থানীয় অফিস স্থাপনের তাগিদ দেয়া হয়েছে।

এ সময় ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

দেশে অনেক অবৈধ অস্ত্র প্রবেশ করছে জানিয়ে তিনি আরও বলেন, অনেকেই অবৈধভাবে এসব অস্ত্রের জাল লাইসেন্স তৈরি করেছেন। এসব জাল লাইসেন্স পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন আর দেশে ফিরতে চায় না। তবে পুরো নিরাপত্তা দিয়ে তাদের ফেরত পাঠানো হবে।  

এ সময় আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শৃঙ্খলার সঙ্গে শ্রদ্ধা নিবেন করা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ বিদেশি কূটনৈতিকদের সার্বিক নিরাপত্তা বিধানে বিশেষ নজর রাখা হবে বলেও জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com