1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

আবারো ছোট পর্দায় অঙ্কুশ-দেবলীনা

  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১১.০৩ এএম
  • ৩৫৩ Time View

দুজনেই এখন বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত। তবে টেলিপাড়ায় জোর গুঞ্জন ফের ছোট পর্দায় ফিরছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী দেবলীনা কুমার। কোনো এক ধারাবাহিকে দেখা যাবে তাদের। সবশেষ জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ একসঙ্গে দেখা গেছে তাদের। এ শো-তে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অঙ্কুশ ও প্রতিযোগীদের মেন্টর হিসেবে ছিলেন দেবলীনা। জানা গেছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এ দেখা যাবে এ দুই তারকাকে। চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ‘মন ফাগুন’ ধারাবাহিকে একটি জমজমাট আয়োজন রয়েছে। এখানেই উপস্থিত থাকবেন অঙ্কুশ ও দেবলীনা। সঙ্গে থাকবেন শোভন গঙ্গোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, ও ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মুখ্য অভিনেতা-অভিনেত্রীরাও। ঋত্বিক-অনুষ্কার বিয়ে দিতে গিয়ে বেশ কাছাকাছি চলে এসেছে ঋষি ও পিহু। কিন্তু তাদের প্রেমে কাঁটার মতো বিঁধে প্রিয়াঙ্কা। ভালোবাসার দিনেই নাকি সে তার বেবির সঙ্গে আংটিবদল সারতে চায়। এদিকে, এ বিশেষ দিনের উদযাপনে ঘরোয়া পার্টিতে নিজের ভূমিকাতেই দেখা যাবে অঙ্কুশকে। তিনি পিহুর ছেলেবেলার স্বপ্নের নায়ক। অন্যদিকে, তার নাচের মাধ্যমে পার্টির জৌলুস বাড়াবেন দেবলীনা। ‘পুষ্পা’র বিখ্যাত ‘সামে সামে’ গানের সঙ্গে ছোট পর্দায় ঝড় তুলবেন তিনি। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যালেন্টাইন ডে-র বিশেষ পর্ব হতে চলেছে এক ঘণ্টার। আর পর্বে হয়তো ত্রিকোণ প্রেম পরিণত হবে চতুষ্কোণে। অঙ্কুশ এ চতুষ্কোণের একটি কোণ। এ বিশেষ পর্বের জন্য আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com