1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :

গেইনার তালিকার শীর্ষে গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১২ পিএম
  • ১৮৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড। আজ ইউনিটটির দর ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৭০ বারে ৬ লাখ ৬২ হাজার  ৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫৭ টাকা ১০ পয়সা বা ৫.৬৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৬৩ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৩০ পয়সা বা ১.৫০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৮  টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- রেনউইক যজ্ঞেশ্বর, আনলিমা ইয়ার্ন, বিকন ফার্মা, আমরা টেকনোলজি, আলহাজ্ব টেক্সটাইল ও প্রাইম ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com