1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে অভিনেত্রী মেহজাবীন

  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১১.০২ এএম
  • ৩৫৯ Time View

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার গানের প্রতিযোগিতার বিচারক হয়ে আসছেন। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে মাছরাঙা টেলিভিশনের আয়োজন ‘স্কয়ার সুরের সেরা’য় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থাকছে ভালোবাসার গানের পর্ব।

মেজাবীনের সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে রয়েছেন সুরকার ও সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক ও সংগীতশিল্পী পিন্টু ঘোষ।

মেহজাবীন গানের মানুষ নন। তবে গান ভীষণভাবে ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও মেহজাবীন দেখেছেন সবার আত্মবিশ্বাস, গানের উপস্থাপন, সর্বোপরি এক্স ফ্যাক্টর।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘একটি গ্রুপ অফ কোম্পানিজের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো’র ভাবনাটিই অভিনব। আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সত্যি বলতে, এত ভালো প্রতিযোগী একটি কোম্পানিতে রয়েছেন, ভাবা যায় না। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’

আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের সাথে সময়ের অন্যতম জনপ্রিয় তারকা মেহজাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে।

পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com