সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৯৫ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৪ ও ২২২১ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০ টির,কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৫টি কোম্পানির শেয়ারের।
এসময় ডিএসইতে ৯৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।