1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

সপ্তাহের রাশিফল (১৮-২৪ ফেব্রুয়ারি)

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৩০ পিএম
  • ২৭৪ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন। পারিবারিক সমস্যায় ইতিবাচক মনোভাব পোষণ করুন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ। বিনিয়োগে সফলতা পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): নতুনভাবে কোনো সমস্যায় পড়তে পারেন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। প্রেমে সফলতা পাবেন। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): প্রেমে অহেতুক সমালোচনায় পড়তে পারেন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। শারীরিক ও মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। ব্যবসায়িক সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পারিবারিক মনোমালিন্য বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পেশাগত পদোন্নতি হবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। আর্থিক যোগাযোগ শুভ। নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। প্রেমে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কাজের চাপ বাড়বে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমণ শুভ। আর্থিক বিষয়ে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। পারিবারিক কোনো বিষয়েও সমস্যা তৈরি হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে পারে। ভ্রমণ শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক ও শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): এ সপ্তাহ আপনার জন্য শুভ ও স্বাভাবিক যাবে। কাজের জায়গায় সফলতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। প্রেমে সফলতা পাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আর্থিক সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারেন। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় দিবেন না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আনন্দদায়ক সময় কাটবে। অনেক বিষয় আপনার জন্য শুভ। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক ভালো যাবে। প্রেমে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com