1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

করোনা পনিস্থিতিতেও দেশের প্রবৃদ্ধি ইতিবাচক: অর্থমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০৫ পিএম
  • ৭৭৬ Time View

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেছেন, ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯৪ শতাংশ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্ব অর্থনীতি নেতিবাচক প্রবৃদ্ধির দিকে গেলেও বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক ধারায় রয়েছে। আমাদের অর্থনীতি কখনোই নিম্নমুখী হয়নি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকার ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও করোনা মহামারি পরিস্থিতি জটিল হওয়ায় তা সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়। চূড়ান্ত হিসাবে তার থেকে দশমিক ৮৪ শতাংশ পয়েন্ট বেশি ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার কথা বলছে পরিসংখ্যান ব্যুরো। জিডিপির এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেবা খাত।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ কেউ বলতে পারেন জিডিপি মূল্যায়ন সঠিকভাবে করা হয়নি, সরকার অনেক বেশি দেখিয়েছে। আমি তাদের বলতে চাই, আমরা আমাদের মূল্যায়নে কখনোই আপস করিনি। আপনি যেভাবেই গণনা করুন না কেন জিডিপি এবং মাথাপিছু আয়ের একই তথ্য পাবেন। আমাদের মুদ্রানীতির সম্প্রসারণের কারণে এই উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরেজিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, ‘আমদানি-রফতানি, রাজস্ব এবং রেমিট্যান্স বৃদ্ধির কারণে বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। আমাদের পরিসংখ্যান ব্যুরো আইএমএফের ২০০৮ সালের হিসাব পদ্ধতি অনুসারে জিডিপি মূল্যায়ন করে। পুরো বিশ্ব এই পদ্ধতি অনুসরণ করে।’

অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি যখন নেতিবাচক প্রবৃদ্ধির দিকে যাচ্ছে, তখনও বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক ধারায় রয়েছে। আমাদের অর্থনীতি কখনোই নিম্নমুখী হয়নি। আমাদের মূল্যস্ফীতি বাড়েনি, আন্তব্যাংকের বিনিময় হারও স্থিতিশীল ছিল। রাজস্ব সংগ্রহ করা সবচেয়ে কঠিন কাজ, সেখানেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি আয় ৩০ শতাংশ বেড়েছে। আমদানিও বৃদ্ধি পেয়েছে। রেমিট্যান্সও বেড়েছে। যদিও রেমিট্যান্স জিডিপি হিসাবে অন্তর্ভুক্ত নয়, এরপরেও এটি মাথাপিছু আয় বৃদ্ধিতে অবদান রেখেছে।’ এসবের প্রতিফলন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পড়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে, চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে। তবে বিশ্বব্যাংকের হিসাবে এবার ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বলেছে, ৬ দশমিক ৬ শতাংশ হবে। আর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বৈঠকে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ৩ সেট বিস্ফোরক শনাক্তকরণ সিস্টেম কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন সিলেট পর্যটন মোটেলের ২৬ একর জমিতে আনুষঙ্গিক সুবিধাসহ একটি পাঁচতারকা মানের হোটেল স্থাপনের লক্ষ্যে ‘সিলেটে বিদ্যমান মোটেল কম্পাউন্ডে আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কমপ্লেক্স স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

সভায় নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত ১ হাজার ২০৬ কোটি টাকার সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। কমিটি আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড এবং কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড থেকে প্রায় ৪২৬ কোটি টাকা ব্যয়ে চারটি কাটার সাকশন ড্রেজার এবং আনুষঙ্গিক জাহাজ এবং আনুষঙ্গিক ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com